Menu

গীত 123

OCV

1 আমি তোমার দিকে চোখ তুলে দেখি, তোমার দিকেই দেখি, যিনি স্বর্গের সিংহাসনে অধিষ্ঠিত। 2 যেমন কর্তার হাতের দিকে দাসের দৃষ্টি থাকে, যেমন কর্ত্রীর হাতের দিকে দাসীর দৃষ্টি থাকে, তেমনই আমাদের দৃষ্টি আমাদের ঈশ্বর সদাপ্রভুর দিকে থাকে, যতদিন না পর্যন্ত তিনি আমাদের প্রতি দয়া করেন। 3 আমাদের প্রতি দয়া করো, হে সদাপ্রভু, আমাদের প্রতি দয়া করো, কেননা আমরা অবজ্ঞায় পূর্ণ হয়েছি। 4 দাম্ভিকের বিদ্রুপ ও অহংকারীর অবজ্ঞা আমরা শেষ পর্যন্ত সহ্য করেছি।

Everything we make is available for free because of a generous community of supporters.

Donate