Menu

গীত 133

OCV

1 যখন ঈশ্বরের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে একত্রে বসবাস করে তা কত উত্তম ও মনোহর হয়! 2 তা মূল্যবান সেই তেলের মতো যা মাথায় ঢেলে দেওয়া হয়, যা দাড়িতে গড়িয়ে পরে, যা হারোণের দাড়িতে গড়িয়ে পরে, যা তাঁর পোশাকের গলাবন্ধে গড়িয়ে পরে। 3 মনে হয় এ যেন হর্মোণ পাহাড়ের শিশির যা সিয়োন পর্বতে ঝরে পড়ছে। কারণ সেখানে সদাপ্রভু তাঁর আশীর্বাদ দিলেন, এমনকি অনন্তকালের জন্য জীবন দিলেন।

Everything we make is available for free because of a generous community of supporters.

Donate