Menu

গীত 141

OCV

1 হে সদাপ্রভু, আমি তোমায় ডাকি, তুমি তাড়াতাড়ি আমার কাছে এসো; আমি যখন ডাকি তখন আমার প্রার্থনায় কর্ণপাত করো। 2 তোমার উদ্দেশে আমার প্রার্থনা সুগন্ধি ধূপের মতো, আর আমার প্রসারিত দু-হাত সান্ধ্য নৈবেদ্যের মতো গ্রহণ করো। 3 হে সদাপ্রভু, আমি যা বলি তা তুমি নিয়ন্ত্রণ করো, আর আমার ঠোঁট দুটিকে পাহারা দাও। 4 আমার হৃদয় যেন মন্দের দিকে আকর্ষিত না হয়, বা অপরাধে অংশ না নেয়। যারা অন্যায় করে তাদের সুস্বাদু খাবারে আমি যেন ভাগ না নিই। 5 ধার্মিক ব্যক্তি আমাকে আঘাত করুক—তা আমার জন্য কৃপা; সে আমাকে তিরস্কার করুক—তা আমার মাথার তেল। আমার মাথা তা অগ্রাহ্য করবে না, কারণ অনিষ্টকারীদের দুষ্কর্মের বিরুদ্ধে আমি নিত্য প্রার্থনা জানাব। 6 যখন তাদের শাসকদের উঁচু পাহাড় থেকে নিক্ষেপ করা হবে, দুষ্টরা আমার কথা শুনবে আর তা সঠিক বলে উপলব্ধি করবে। 7 তখন তারা বলবে, “একজন যেমন জমিতে লাঙল দেয় ও চাষ করে, তেমনই আমাদের হাড়গোড় কবরের মুখে ছড়িয়ে আছে।" 8 কিন্তু হে সার্বভৌম সদাপ্রভু, দেখো আমার দৃষ্টি সাহায্যের জন্য তোমার প্রতি স্থির রয়েছে; আমি তোমাতে শরণ নিয়েছি, আমাকে মৃত্যুর হাতে তুলে দিয়ো না। 9 অনিষ্টকারীদের ফাঁদ থেকে আমাকে সুরক্ষিত রাখো, তাদের জাল থেকে যা তারা আমার জন্য ছড়িয়ে রেখেছে। 10 দুষ্টরা নিজেদের জালেই জড়িয়ে পড়ুক, কিন্তু আমাকে নিরাপদে পার হতে দাও।

Everything we make is available for free because of a generous community of supporters.

Donate