Menu

গীত 87

OCV

1 পবিত্র পর্বতে তিনি তাঁর নগর স্থাপন করেছেন। 2 যাকোবের কুলের অন্য সমস্ত বাসস্থান থেকে সদাপ্রভু সিয়োনের দ্বারসকল ভালোবাসেন। 3 হে ঈশ্বরের নগরী, তোমার বিষয়ে গৌরবের কথা বলা হয়: 4 “যারা আমাকে স্বীকার করে তাদের মধ্যে আমি রহব এবং ব্যাবিলনের উল্লেখ করব, এমনকি ফিলিস্তিয়া, সোর ও কূশ— এবং বলব, ‘এই সবের জন্ম সিয়োনে হয়েছে।’ “ 5 সত্যিই, সিয়োন সম্পর্কে ঘোষণা করা হবে, “এর জন্ম সিয়োনে হয়েছে, ওরও জন্ম হয়েছে, এবং পরাৎপর স্বয়ং তাঁকে প্রতিষ্ঠিত করবেন।" 6 সদাপ্রভু লোকেদের সম্বন্ধে গণনা করার গ্রন্থে লিখবেন: “এর জন্ম সিয়োনে হয়েছে।" 7 সবাই যারা গান ও নাচ করবে, তারা বলবে, “সিয়োন আমার জীবনের উৎস।"

Everything we make is available for free because of a generous community of supporters.

Donate